রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

স্বেচ্ছাসেবকলীগ নেতা সন্ত্রাসী নাজমুল আটক

শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধিঃ

শাজাহানপুর উপজেলার তালিকাভুক্ত সন্ত্রাসী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হাসান নাজমুলকে আটক করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
শাজাহানপুর থানায় হামলা ও অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর আদালতে আত্মসমর্পণ করে নুরু বাহিনীর সক্রিয় সদস্য সন্ত্রাসী হাসান নাজমুল।

১০ ফেব্রুয়ারি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে দুটি বার্মিজ চাকুসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিথুনকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন রাত ১০টার দিকে মাঝিড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে থানায় প্রবেশ করে আসামি মিথুনকে মিয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় থানার ততকালীন ওসি শহিদুল ইসলামকে ধাক্কা দেন এবং অপর পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান। তাদের মারধরে অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়।

পরে নুরুজ্জামান’সহ আরও লোকজন নিয়ে সংঘবদ্ধ হয়ে আবারও আক্রমণ করতে মাঝিড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে অবস্থান নেয়। এসময় জেলা পুলিশ, র‌্যাব ও ডিবির সদস্যরা নুরুসহ ৯ জনকে গ্রেপ্তার করে।

পরবর্তী তে পুলিশ অভিযান চালিয়ে নুরুর বাড়ি থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং তার ম্যানেজার খ্যাত হাসান নাজমুলের বাড়ি থেকে ৮ রাউন্ড গুলিসহ আরও একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়াও ৩৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।

তবে এলাকায় গুঞ্জন উঠেছে অপারেশন ডেভিল হান্টের হার থেকে বাচতেই আদালতে আত্মসমর্পণ করেছে হাসান নাজমুল।
কথিত আছে, শুন্য হাতে নুরু বাহিনীতে যোগদিয়ে বর্তমানে তার সম্পদের পরিমান প্রায় ২০বিঘা জমি ও নগদ কোটি কোটি টাকা।

সম্পর্কিত