মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

স্বামী দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর বিষপানে আত্মহত্যা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি,পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে না পেরে তিন সন্তানের জননী জয়নব বিবি (৪০) বিষপানে আত্মহত্যা করেছেন।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লালুয় ইউনিয়নের দিনমজুর মজিবর মোল্লার প্রথম স্ত্রী জয়নব বিবি তার স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে না পেরে সোমবার দিবাগত রাত ১১ টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা ধারণা করা হলেও ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ হলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত