শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

স্বাধীনতা দিবস উপলক্ষে গুণীজন সম্মাননা  পেলেন  ফাতেমা আক্তার মাহমুদা ইভা

নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার ২৭ শে মার্চ ১৬ রমজান ৪ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা,দোয়া ইফতার এবং গুনীজন সম্মাননা জাতীয় সাংবাদিক সংস্থার জমকালো ও এক উৎসবমুখর আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

গুনীজন সম্মাননা ২০২৪ সম্মাননা পেয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার ফাতেমা আক্তার মাহমুদা ইভা। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, কথা সাহিত্যিক ও টিভি নাট্যকার, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত  ইসহাক খান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  মফিজ উদ্দীন আহমেদ, মুক্তিযুদ্ধের অন্যতম আলোকচিত্রী,সাবেক রয়টার্স সাংবাদিক রফিকুর রহমান প্রমুখ।

ফাতেমা আক্তার মাহমুদা ইভা কিশোর ও কিশোর মেলা সংগঠনে প্রচারক সম্পাদক, নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদ, নারায়ণগঞ্জ সাদার উপজেলা প্রেসক্লাবের প্রচারক সম্পাদক, মানব অধিকার ডিভিশনা সদস্য, মানবাধিকার APS প্রচারক সম্পাদক কাজ করে আসছেন।

প্রাচীন,ঐতিহ্যবাহী গণমাধ্যমকর্মীদের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা ‘র চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম ও মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সম্পাদক ফাতেমা আক্তার ইভা।

সম্পর্কিত