রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রীন ভয়েসের প্রতিবাদী মানববন্ধন

রাইসুল ইসলাম নোমান,স্টাফ রিপোর্টারঃ

জ্বলছে সুন্দরবন রুখবে কে…? এই স্লোগানকে কণ্ঠে তুলে আজ ০৫ মে বিকেল ০৫ টায় বাংলাদেশের পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস সম্প্রতি অগ্নিদগ্ধ সুন্দরবন রক্ষার দাবিতে পাইকগাছা উপজেলা প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী মানববন্ধনে অংশগ্রহণ করে।

গ্রীন ভয়েস খুলনা বিভাগ কর্তৃক আয়োজিত প্রায় শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতির এই মানববন্ধনটিতে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস খুলনা বিভাগের সমন্বয়ক আরিফুর রহমান, ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক শাকিল কবির, রাজশাহী বিভাগের সহ-সমন্বয়ক রাইসুল ইসলাম নোমান, বরিশাল বিভাগের সহ-সমন্বয়ক আলী আহসান, কেন্দ্রীয় সদস্য স্বপন মাহমুদ, আবু হোসাইন সুইট সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা চলমান সুন্দরবনের অগ্নিকাণ্ড নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন। ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক শাকিল কবির বলেন এটি কোনো স্বাভাবিক ঘটনা কি না তার সুষ্ঠু তদন্ত করা হোক, খুলনা বিভাগের সমন্বয়ক আরিফুর রহমান দাবি তোলেন প্রয়োজনে যৌথ বাহিনী নিয়োগ করে সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করা হোক।

মানববন্ধনটির সঞ্চালনা করেন গ্রীন ভয়েসের খুলনা বিভাগের সহ সমন্বয়ক মোঃ সোহানুর রহমান।

সম্পর্কিত