শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ২৭ জনের মনোনয়ন দাখিল

সুন্দরগঞ্জ প্রতিনিধি:আগামী ২৯ মে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

২ মে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম এ সকল তথ্য নিশ্চিত করেন।

উপজেলা ভোটে অংশ নিতে এবার প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রথম ও দ্বিতীয় ধাপের মত তৃতীয় ধাপের সব প্রার্থীই অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, আগামী ২৯ মে সুন্দরগঞ্জ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সফিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির, আওয়ামী লীগ নেতা মো. খয়বর হোসেন মওলা, আখতারুজ্জামান আকন্দ শাকিল, দুলর্ভ মন্ডল, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তফা মহসিন সরদার , সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, সাজ্জাদ হোসেন লিখন এবং মো. এরশাদ আলী।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, যুবলীগ নেতা মারুফ হোসেন বাদল, আওয়ামী লীগ নেতা আ ব ম আহসানুল করিম, জাতীয় পার্টির নেতা আমিনুল ইসলাম সাজু এছাড়াও রয়েছে মহসিন আলী মন্ডল, মাহালম মিঞা, জি এম এম এমিল সাদেকীন, সাদ্দাম তালুকদার, ছামিউল ইসলাম ভূইঁয়া, আল শাহাদৎ জামান, শামীম সরদার ও জয়ন্ত কুমার দাস।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সুন্দরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আল্পনা রানী গোস্বামী এছাড়াও মনোনয়ন দাখিল করেছেন শ্রীমতি স্বপ্না রানী, মোছা. ফেরদৌসী বেগম ও মোছা. ছালমা আক্তার।

আগামী ৫ মে মনোনয়নপত্র যাচাই বাছায় করা হবে। রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ৬ মে থেকে ৮ মে এর মধ্যে। প্রার্থীতা প্রত্যাহরে শেষ দিন ১২ মে। ১৩ মে এ ধাপের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হবে। এ উপজেলা স্বচ্ছ ব্যালটে ভোট গ্রহণ করা হবে।

সম্পর্কিত