শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুজন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের উলিপুরে সিয়াম বাবু(সুজন) এর হত্যাকারী জাহিদ,মাসুদ রানা মন্ডল, হাবিবা,চলমলী,আব্দুল হামিদ, এনামুল আয়শা ও সোহাগ সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের দাবীতে মানববন্ধন ও শোক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ অক্টোবর) বিকেলে তবকপুর মিয়াজি পাড়া থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ আবু রায়হান চত্ত্বরে এসে শেষ হয় এবং সেখানেই মানববন্ধন করেন।

মানববন্ধনে সুজনের বাবা-মা তাদের সন্তান হত্যার যেনো সুষ্ঠু ও সঠিক বিচার পান সেই দাবী করেন। এসময় সুজনের প্রতিবেশিরা সহ তবকপুর ইউনিয়নের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত