এম এ ওয়াহেদ লাখাইঃ সিলেট জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, সেবাদানকারীদের উপর হামলা, সরকারী গাড়িতে অগ্নিসংযোগ, এম্বুলেন্স, জরুরী বিভাগ সহ সরকারী স্থাপনায় ভাঙচুর ও বিনষ্ট করণের প্রতিবাদে লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন এর নেতৃত্বে এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে করা হয়েছে। বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নিয়েছেন ডাক্তার একেএম মঞ্জুরুল আহসান, ডাক্তার অপর্না সুত্রধর, ডাক্তার অনন্যা রায়,ডাক্তার সানজিদা শিশির সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা কর্মচারী ও নার্স বৃন্দ প্রমুখ। সিলেট জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের শাস্তির দাবি জানান এবং হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।







