শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়

আব্দুর রাজ্জাক শাওনঃ

১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের স্মরণে প্রতি বছরের ন্যায় এবার  সিলেটের  সব শ্রেণী পেশার মানুষ আসেন।

শুক্রবার (২১ শে ফেব্রুয়ারি) ১২টা ১ মিনিট থেকে পুষ্পার্ঘ্য দেওয়া শুরু হয়।সিলেটের জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, রাজনতৈকি দল, সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠন  থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকরা আসেন।

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা পুলিশ সুপার, এসএমপি পুলিশ কমিশনারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন এর নেতৃবন্দ শহিদ বেদীতে আরো পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সকালের শুরুতে সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী আসেন কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে। ২১ শে ফেব্রুয়ারি ও শুক্রবার হওয়ার জন্য সিলেটের প্রান্তিক জায়গা থেকে শহিদ মিনার আসেন শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। সকালের মত রাত ৮টা পর্যন্ত মানুষের আশা যাওয়া ছিল।

সম্পর্কিত