রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ

নয়ন খান, সিরাজগঞ্জ

আজ ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ ইং, রোজ শনিবার সন্ধ্যা ৬টায় যুব উন্নয়ন অধিদপ্তর-এ পদোন্নতি প্রাপ্ত ড. মো: শহীদুল ইসলাম যুব উন্নয়ন অধিদপ্তর, সিরাজগঞ্জ-এর উপপরিচালক হিসেবে যোগদান উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের যুবসমাজের সুপরিচিত মুখ ড. মো: শহীদুল ইসলাম পূর্বে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এবং যুব উন্নয়ন একাডেমিতে সহকারী পরিচালক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে যুব দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং নেতৃত্ব বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সদ্য পদোন্নতি পেয়ে তিনি আজ সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে উপপরিচালক হিসেবে এসে পৌঁছান। এ সময় স্বল্প পরিসরে এক আন্তরিক আলোচনা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবী যুব সংগঠন, যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত “নর্থ বেঙ্গল ইয়ুথ ফোরাম, সিরাজগঞ্জ”-এর একটি প্রতিনিধি দল তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা, সিরাজগঞ্জের তরুণ উদ্যোক্তা ও জাতীয় যুব ফোরাম সিরাজগঞ্জের সভাপতি জনাব মো: আবু সালেহ মুছা নয়ন, মো: মনিরুজ্জামান খান সুজন, আছিয়া খাতুন, মোছা: সুমাইয়া আফরোজ শীলা, মোছা: নূরে জান্নাত চৈতি এবং ই-লার্নিং ও আর্নিং লিমিটেডের বিভাগীয় প্রধান মো: রাজু আহমেদ তুর্য।

আলোচনায় সিরাজগঞ্জ জেলার যুব উন্নয়নের সার্বিক অগ্রগতি, দক্ষ ও প্রশিক্ষিত যুবসমাজ গড়ে তোলা, বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে যুবদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কার্যকর উদ্যোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, ই-লার্নিং, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ সম্প্রসারণে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

নবনিযুক্ত উপপরিচালক ড. মো: শহীদুল ইসলাম যুবদের কল্যাণে সকল সংগঠনকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর নেতৃত্বে সিরাজগঞ্জের যুব উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে—এমন আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত প্রতিনিধিরা।

এই সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জের যুব উন্নয়ন কার্যক্রমে একটি ইতিবাচক ও সম্ভাবনাময় সূচনার বার্তা বহন করছে।

সম্পর্কিত