বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জের সলঙ্গায় অটোরিক্সা ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু

আরাফাত, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় অটোরিক্সা ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও দুই জন আহত হয়।
২০ নভেম্বর (সোমবার) হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ী নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল উদ্দিন জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে নাটোরগামী একটি প্রাইভেটকার ও দবিরগঞ্জ থেকে ছেড়ে আসা সলঙ্গাগামী একটি অটোরিক্সা নাইমুড়ী বাজার এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতরভাবে আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ
হাসপাতালে নেওয়ার পরে সন্ধ্যায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি আরও জানান, দুর্ঘট*না কবলিত যানবাহন দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত