শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সিএনবি কর্তৃক আয়োজিত কিশোরীদের সর্বোত্তম সেবা নিশ্চিতকরণে সমন্বয় সভা

হাসান আলী (সবুজ):
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, আরডিআরএস বাংলাদেশ এর চাইল্ড, নট ব্রাইড প্রকল্পের উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা কল্যাণ ও কমিউনিটি ক্লিনিকগুলোতে কিশোরীদের সর্বোত্তম সেবা নিশ্চিতকরণে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর কুড়িগ্রাম উপ-পরিচালক মোজাম্মেল হক,মা ও শিশু কল্যাণ কুড়িগ্রাম কেন্দ্রের ডা: কনিকা দাস, চাইল্ড,নট ব্রাইড প্রকল্পের টেকনিক্যাল অফিসার(SRHR) ফারজানা ফৌজিয়া,ফিল্ড ফ্যাসিলিটেটর রোশনা আক্তার, হাসান আলীসহ আরো অনেকেই। সমন্বয় সভায় উপ-পরিচালক মহোদয় উপস্থিত এফডব্লিউ-ভি,এফডব্লিউ-এ কর্মীদের বাড়ি পরিদর্শন করে কিশোরদের তালিকা তৈরি করে তাদের স্যানিটারি নেপকিনের ব্যবহার,কিশোরীদের নিয়ে সেশন করে ফলিক এসিড,আয়রন টেবলেট দিতে পরামর্শ প্রদান করেন। ডাঃকনিকা দাস বলেন,মাঠ পর্যায়ে সকলকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানাতে হবে,১৮ বছরের আগে বিয়ে নয় এসব বিষয়ে নব দম্পতিদের নিয়ে যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতন করতে হবে।

সম্পর্কিত