শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

সাবেক প্রতিমন্ত্রী পুত্র সাফায়েত বিন জাকির আটক

রফিকুল ইসলাম রফিকঃ

ক্ষমতাচ্যুত সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়েত বিন জাকিরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাফায়েত কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের
ছেলে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়েত বিন জাকিরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি এবং কুড়িগ্রাম জেলার রৌমারিতে আরো দুটি মামলা রয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন সাবেক প্রতিমন্ত্রী জাকির পুত্র সাফায়েত বিন জাকিরকে‌ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সম্পর্কিত