শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

সাঘাাটায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সাঘাটা ( গাইবান্ধা) নিজস্ব প্রতিনিধি :

যথাযাথ মর্যাদায় আজ ২৬ মার্চ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বোনর পাড়া সরকারি কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য রেলী এক কুচকাওয়াজ প্যারেড, পরিদর্শন সালাম গ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ কামাহ তমাল উপজেলা প্রশাসনের পক্ষে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ পুলিশের পক্ষে সাঘাটা থানা,অফিসার ইনচার্জ, বাদশা আলম, পুষ্প স্তবক অর্পণ করেন। পরে একে একে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধাসংসদ,উপজেলা আনসার ও ভিডিপি, বোনারপাড়া সরকারি ডিগ্রি কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জনেরস্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভার কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে। সাঘাটা উপজেলায় এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে, যা মুক্তিযুদ্ধের চেতনাকে আরও শক্তিশালী করে তোলার আহবান জানান।

সম্পর্কিত