সুলতান আহম্মেদ স্টাফ রিপোর্টার, সাঘাটা (গাইবান্ধা):
নজরুল ইসলাম বাবু সভাপতি, আতিকুর রহমান আতিক সাধারণ সম্পাদক নির্বাচিত
গাইবান্ধার সাঘাটা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) সাঘাটা ইউনিয়ন শাখার উদ্যোগে ১০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা ইদ্রিস আলী ঠান্ডা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাদুন্নবী টিটুল।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন সাঘাটা-ফুলছড়ি আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী বক্তব্য রাখেন,
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কারানির্যাতিত নেতা মঈন প্রধান লাবু রাখেন , মতলুবর রহমান রেজা, আলাউদ্দিন মণ্ডল, অধ্যক্ষ আরসাদুল কবির রাঙ্গা, মোস্তাক আহমেদ মিলন, আবু হেনা মোস্তফা কামাল মিঠু, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ, শরিফুল ইসলাম বাবু, যুবদল সভাপতি মাজেদ মণ্ডল রাঙ্গা, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মাহমুদ জুয়েল, শামীম হোসেন মণ্ডল প্রমুখ।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরবর্তী কমিটির নেতৃত্ব নির্বাচিত করা হয়। এতে নজরুল ইসলাম বাবুকে সভাপতি, আতিকুর রহমান আতিককে সাধারণ সম্পাদক এবং রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।







