বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক বিপ্লবের মাতৃ বিয়োগ

ডেস্ক রিপোর্ট: রংপুরে তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক খোলা কাগজের তারাগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক সকালের বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার বিপ্লব হোসেন অপুর মাতা জোসনা বানু (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী ওয়াইন্নাইলাহী রাজিউন)।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার বাদ জুমা নামাজ শেষে ইকরচালী ইউনিয়নের দোহাজারী নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক বিপ্লব হোসেন অপুর মায়ের মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছে তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম বিজয়, প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া, আজকের পত্রিকার রংপুর প্রতিনিধি শিপুল ইসলাম, সাংবাদিক নাহিদুজ্জামান নাহিদ, খলিলুর রহমান, আরিফ শেখ, রহমত মন্ডল, সুমন আহমেদ, সকালের বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক হযরত আলী, বার্তা সম্পাদক এসএম ইকবাল সুমন, পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক।

এছাড়াও গভির শোক প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদুল ইসলামসহ জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসকসহ রাজনৈতিক, সামাজিক নেত্রীবৃন্দরা।

সম্পর্কিত