সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবনির্বাচিত সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, কুড়িগ্রামে কুড়ি টাওয়ার নির্মাণে আমি গত এক বছর ধরে বিদেশিদের ডেকেছি। প্রাইভেটলি এটি করতে হবে। এটি মেন্ডাটরি বিষয় নয়, শুধু একটু সময় দেন। আমি বিভিন্ন দেশে সফর করে কুড়িগ্রামে ইনভেস্ট করার জন্য অনুরোধ করছি। আমার স্বপ্ন হচ্ছে- স্বপ্নের কুড়িগ্রাম গড়ার, মঙ্গার কুড়িগ্রাম না। এজন্য সবাই আমাকে সহযোগিতা করুন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কুড়িগ্রামের কোন জায়গায় বালু মহাল নেই। আমরা অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিব। রাজনৈতিক প্রভাব যাই থাকুক, মানুষকে কষ্ট দিয়ে রাজনীতি করার সুযোগ নেই।

আমি আমার ওয়াদা অনুযায়ী সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধান করতে চাই।

শহরের যানজট নিরসনের জন্য ঢাকাগামীী নাইটকোচ গুলোকে সরিয়ে বাসস্ট্যান্ড তৈরি হবে, নিয়মবহির্ভূত কোন টোল আদায় হবেনা।টেক্সটাইল মিল, স্পিনিং মিল নিয়েও তিনি কথা বলেন।

প্রশাসনকে সহযোগিতা করতে চাই, প্রশাসনও আমাকে সহযোগিতা করবে আশা করি।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম শাখা ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সম্পর্কিত