আব্দুর রাজ্জাক শাওনঃ
সিলেট রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে সাংবাদিকতা কার জন্য এই বিষয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন সাংবাদিকতা কোনো ব্যক্তির জন্য নয়। সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের সকল মানুষের জন্য। বিগত সময়ে অনেক সাংবাদিকরা কাজ করেছেন মন্ত্রিদের জন্য। সাংবাদিকতা করতে হলে অনেক বেশি সাহসী হতে হয় ও ঝু্ঁকি নিতে হয়। সাংবাদিকদের উন্নয়নে কাজ করছে অন্তবর্তী সরকার।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সভায় সিলেট মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক খালেদ আহমদ এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন সাংবাদিকদের কাজ হলো দেশের জন্য কাজ করা।
দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নুর বলেন বিগত সময়ে অনেক অপসাংবাদিকতা হয়েছে,এর থেকে আমাদের বাহির হতে হবে।সিলেট জেলার সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষক, সচেতন ব্যক্তিরা এসেছিলেন সভায়।










