রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় চিলমারী থানার অফিসার ইনচার্জকে র‍্যাংক ব্যাজ পরিধান

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রাম জেলা পুলিশের চিলমারী থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ মোজাম্মেল হক সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় আজ ০৭ জুলাই ২০২৪ পুলিশ সুপারের কার্যালয়ে র‍্যাংক ব্যাজ পড়িয়ে জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান কুড়িগ্রামের পুলিশ সুপার  আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত] মোঃ রুহুল আমীন ও কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী।

উপস্থিত সকলই সহকারি পুলিশ সুপার মো: মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান।

সম্পর্কিত