সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সড়ক দূর্ঘটনায়  আহত ৪

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃআজ দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় লালমনিরহাট বুড়িমারী জাতীয় সড়কে এদুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে পাটগ্রাম উপজেলার টেপুর গাড়ী এলাকার আমিনুল ইসলামের ছেলে নুর আলম(১৭) সিরাজুল ইসলামের ছেলে রিফাত আলম(১৫) আঃ সোবহানের ছেলে মুকুল(১৫) মিজানুর এর ছেলে সানোয়ার (২৩) মটর সাইকেল যোগে হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকা ঘুড়ে পাটগ্রাম বাড়ীতে ফেরার পথে একই মটর সাইকেলে ৪ জন সোয়ার হয়ে বেপরোয়া চালানোর এক পর্যায়ে বড়খাতা ফিলিং ষ্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা ইজি বাইক অটোর সাথে মুখো মুখি সংর্ঘষ হয়।

এতে মটর সাইকেলে থাকা ৪ জনই গুরুত্বর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করেছেন।

সম্পর্কিত