শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

শারদীয় দূর্গাপুজা-২০২৪ এর নিরাপত্তা তদারকি ও বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

শাহিনুল ইসলাম:

কুড়িগ্রাম জেলায় সম্মানিত হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপুজা ২০২৪ সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। মন্দিরের নিরাপত্তায় পোশাকে পুলিশের উপস্থিতি ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যহত রাখা হয়েছে পাশাপাশি স্টান্ডবাই টিম, মোবাইল টিম সহ বিশেষ কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।

আজ ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার কুড়িগ্রাম জেলায় শারদীয় দূর্গাপুজা ২০২৪ এর নিরাপত্তা তদারকি ও বিভিন্ন মন্দির পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান মহোদয়। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী সম্মানিত নাগরিকদের সাথে কথা বলেন এবং তাদের এই উৎসব সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্নকরণে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত