শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে বাদ যোহর দুবলাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন,আবু শাহীন সানি,সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম, যুগ্ম-সম্পাদক আব্দুল হাই রনি, বিএনপি নেতা আতাহার আলী কাইয়ুম, মোশারফ হোসেন, ইদ্রিস আলী,বাদশা,মোশারফ হাসান,রেজাউল হক উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু,স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজাদুর রহমান, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন,মহিলাদলের সভানেত্রী কোহিনুর আক্তার,জোসনা বেগম,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ,শ্রমিকদলের বাবলু  সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পর্কিত