মোঃ কামরুজ্জামান সম্পদঃ
শুক্রবার বিকেলে শাখারিয়া পল্লীমঙ্গল হাটে শহীদ জিয়া স্মৃতি সংঘের ৬ষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল আলম মন্ডল ও সাধারণ সম্পাদক হাসান জাহিদ হেলাল,সহ সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আঃ সালাম মন্ডল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান, শ্রমিকনেতা মামুন, শাখারিয়া ইউপি মহিলা দলের সভানেত্রী ও ইউপি সদস্য রানী মা। আরোও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক দুলাল মন্ডল, সহ সভাপতি মিজানুর রহমান মিটু, আলমগীর হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক আঃ ওহাব, সদস্য আহমেদ আলী, আওয়াল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, আলমগীর হোসেন,শিবলু মিয়াসহ নেতৃবৃন্দ।
র্যালিটি পল্লীমঙ্গল হাট থেকে যাত্রা শুরু করে শাখারিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।





