রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

শহীদ জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকালে মাঝিড়া মহিউস্ সুন্নাহ্ মাদ্রাসা দোয়া ও আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব হাসান আলী আকন্দ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,সাংগঠনিক  সম্পাদক হারেজ উদ্দিন।

এ সময় দোয়া মোনাজাত অংশ নেন মাঝিড়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক মোশাররফ হোসেন,উপজেলা ছাত্রদলের সাংগঠনিক শহিদুল ইসলাম,উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রতন, মনোয়ার হোসেন টোটন,সদস্য রফিক,সিহাব,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম রানা টিপু, মিজানুর রহমান সহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত