শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শহীদ আবু সাঈদ স্মরণে ১০০ টি তাল গাছ রোপণ

রাইসুল ইসলাম নোমান ( স্টাফ রিপোর্টার) :

আজ মঙ্গলবার ( ২৭ই আগষ্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের দুধকুমার নদীর বাঁধে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে এই বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালিত হয়।
পরিবেশবাদী সংগঠন টির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মিজনুর রহমান মিলন বলেন, ছাত্রজনতার এই আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদের ত্যাগের স্বীকৃতি স্বরুপ আমাদের আজকের এই বৃক্ষ রোপণ কর্মসূচি। আমরা চাই শহীদ আবু সাইদ দের এই আত্মত্যাগ যেনো বৃথা না যায়। আমরা একটি বৈষম্যহীন পরিবেশ বান্ধব পরবর্তী বাংলাদেশ প্রত্যাশা করি।
বৃক্ষ রোপণ কর্মসূচি তে গ্রীন ভয়েসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শাখার সদস্য গন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত