রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

শপথ নিলেন জেলা পরিষদের নতুন চেয়ারম্যান

আব্দুল লতিফ সরকার,আদিতমারী প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল।

আজ সোমবার (০৬ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়৷

বেলা ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনে জয়ী এ প্রতিনিধির শপথের আয়োজন করা হয়৷

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন৷

সাবেক চেয়ারম্যান পদত্যাগ করায় গত ৩ এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বিজয়ী হন আবু বক্কর সিদ্দিক শ্যামল৷ যিনি এর আগে জেলার গড্ডিমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন৷

সম্পর্কিত