শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

শত সম্মোহন

আরিফ হাসান
নাট্যকলা বিভাগ,নজরুল বিশ্ববিদ্যালয়

 

ভিআইপি সিআইপি ভুলেই গেছেন বেহেশত আটটা।
মহাকাশের চানাচুর দানা সেটা না শোকেজ এ শো পিস হবে না।
অগ্রিম বুকিং দেয়ার ব্যবস্থাও নেই।
আক্ষেপে নাইট ক্লাবে যাই জালাই জ্বালাই পোড়াই উড়াই।
সস্তা দামে গোলাপি ভালোবাসা কিনি।
তৃষ্ণায় তৃষ্ণায় বিতৃষ্ণা কাজ করে।
এবার মায়ায় পড়লাম আমি পিচ ঢালা পথের।
মাতাল হয়ে চাইছি বিচার নিজেই নিজের।
ভিআইপি হয়েও যদি বুকিং বেহেশত নাই ই পাই!
আমার বৈধ ক্যাসিনো বিলাসের শেয়ার বাজার এসব দিয়ে কি লাভ!
তার চেয়ে সাদা কাপড় জড়িয়ে আঁতর আর ধুপধুনা করব বিক্রি।
আপনারা কিনবেন তো?

সম্পর্কিত