শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডের লুটনে মসজিদ উল উম্মাহে ১০তম তারাবির নামাজে আল হারামাইন মদিনার ইমামের অংশগ্রহণ —

বিশেষ প্রতিনিধি | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ইংল্যান্ড

ইংল্যান্ডের লুটন শহরের ঐতিহ্যবাহী মসজিদ উল উম্মাহতে পবিত্র মাহে রমজান উপলক্ষে খতমে তারাবি মাহফিল অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে আল হারামাইন শরীফাইন, মদিনা আল-মুনাওয়ারার সম্মানিত ইমাম শায়েখ ড. আবু ফোহাদ আব্দুল্লাহ এবং বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম নুরুর রহমানের নেতৃত্বে অসাধারণ ও হৃদয়স্পর্শী তারাবির নামাজ আদায় করা হয়।
তারাবি নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও ক্ষমা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত মুসল্লিরা আবেগঘন পরিবেশে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফিজ মুহাম্মদ হুজাইফা, ক্বারী এমদাদ উল্লাহ আল মনসুর এবং মাওলানা আবুল হাসান। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন হাজী আব্দুর রহিম, দিলওয়ার হুসাইন, আবু সাঈদ আলী, আমিন ভাই, শাহেদ আহমেদ, আমিন আহমেদ, আবিদুর রহমানসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মাওলানা ইমাম নুরুর রহমান প্রতিষ্ঠিত মানবিক সমাজসেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রমকে সমর্থন জানিয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ সদকায়ে জারিয়া হিসেবে দান ও অনুদান প্রদান করেন। দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করা হয়।
নিজ বক্তব্যে ইমাম নুরুর রহমান বলেন, “যারা আমাদের সুন্দরভাবে কুরআনের তেলাওয়াত শোনান, মহান আল্লাহ যেন তাদের আমল কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকল পাপ ক্ষমা করেন এবং আমরা সবাই যেন জান্নাতে একত্রিত হতে পারি।” তিনি সকলের উদ্দেশ্যে জাযাকাল্লাহ খায়রান জানান।
ধর্মীয় এই আয়োজন প্রবাসী মুসলিম কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও ইসলামী চেতনা আরও সুদৃঢ় করেছে বলে উপস্থিত মুসল্লিরা মত প্রকাশ করেন।

সম্পর্কিত