আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের থানা রোডে অবস্থিত কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরে মন্দির কমিটির সভাপতি দুলাল চন্দ্র বর্মনের সভাপতিত্বে মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। এতে সাড়ে তিনশ হিন্দু ধর্মালম্বীরা অংশ নেন।
মহানাম অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন শ্রী চৈতন্য দাস (যশোর), রাধা মাধব (দিনাজপুর) ও লক্ষ্মী নারায়ণ (মানিকগঞ্জ)। তিন দিনব্যাপী অনুষ্ঠানটি আগামী ২৩ ডিসেম্বর সোমবার পর্যন্ত চলবে।








