শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে বিএনপির মৎস্য ও পিঠা উৎসব

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে বউ-জামাই মেলায় মৎস্য ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে মৎস্য ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে সদর উপজেলাধীন বড়বাড়ি শহিদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বউ-জামাই মেলায় মৎস্য ও পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

মেলার উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

মেলায় মৎস্য ও পিঠার ১৫০টি স্টল রয়েছে। মেলা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানা যায়।

সম্পর্কিত