বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সোহেল রানা,লালমনিরহাটঃ দুর্নীতিবাজ,বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নিয়োগবানিজ্যসহ নানারকম অনিয়মের প্রতিবাদে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিলে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের পদত্যাগ দাবী করেন।এদিকে একই দাবীতে আদিতমারি উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ করেন। আন্দোলনকারীরা দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ও রশিদুল আলমের পদত্যাগের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে উঠা দুর্নীতি, অনিয়মের তদন্ত করা হবে। তদন্তে অভিযোগ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত