শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে এলজিইডি মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। ইত্তেফাক জেলা প্রতিনিধি গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার হাফিজুর রহমান, অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল, চেম্বার অব কমার্সের পরিচালক শাহজাহান আলী প্রামাণিক লাভলু, সমাজকর্মী শামস ই রহমান নুপুর, নিয়াজ আহমেদ রেজা, প্রবীণ সাংবাদিক শেখ আব্দুল আলীম, সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানা,ইত্তেফাকের আদিতমারী উপজেলা প্রতিনিধি সুলতান হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী সাইয়েদা ইসলাম সুম্মা আকতার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সাংবাদিক মৃদুল হাবিব।

এ সময় ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি, জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পত্রিকার এজেন্টসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত