শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

লাখো মুসল্লির আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ইজতেমা

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৩ দিনব্যাপী ইজতেমা। এ ইজতেমায় প্রায় লাখো মুসল্লীর সমাগম ঘটে। আখেরি মোনাজাতে আগত মুসল্লিদের মাঝে আল্লাহু আল্লাহু ডাকে কান্নার রোল পড়ে যায়।

রবিবার (২১ ডিসেম্বর )২০২৫ ইং সকাল সাড়ে ৮ টায় ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম রহ: জামিয়া ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গনে মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি হয়।

তিন দিনের এই ইজতেমায় প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মুনাজাত পূর্ব বয়ানে চরমোনাই পীর বলেন দুনিয়া ও আখিরাতে কামিয়াব হতে হলে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। সকল ইবাদতেই নিয়তের পরিশুদ্ধতা না থাকলে ইবাদত কবুল হবে না।
তিনি ইজতেমা ব্যবস্থাপনা কমিটি, আগত মুসল্লী, সাংবাদিক বৃন্দ, ইজতেমার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের সকল সদস্য ও এলাকাবাসীসহ নিপিড়ীত বিশ্বের সকল মুসলমানকে , ঢাকায় ইনক্লাব মঞ্চের হাদির আত্মার মাগফেরাত ও জুলাইয়ে সকল শহীদদের প্রতি মাগফেরাত জন্য মাগফিরাত কামনা করে দোয়া কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিন ব্যাপী ইজতেমার সমাপ্তি।

সম্পর্কিত