শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

লাখাই থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার সহ আসামী গ্রেপ্তার

এম এ ওয়াহেদ লাখাই : লাখাই থানা পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা সহ এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সুত্রে জানা যায় লাখাই থানা পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার ও এ এস আই আনোয়ারুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মঙ্গলবার (২৭ শে মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোড়াকরি গ্রামের মৃত ছোয়াব আলীর ছেলে আল আমীনের বাড়ীতে অভিযান চালিয়ে আসামীর হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার সহ আসামী কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বন্দে আলী ইয়াবা উদ্ধার সহ আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক আসামীকে বুধবার ২৮শে মে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত