শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

লাখাই আঃ রহিম প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নাচ গান বন্ধে ইউএনও’র নিকট লিখিত অভিযোগ

এম এ ওয়াহেদ লাখাইঃ

লাখাইয়ে আঃ রহিম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অশ্লীল নাচ গান বন্ধে প্রতিকার চেয়ে বামৈ কাটিহারা গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে মোঃ ওবাইদুল ইসলাম টিটু,নিজবা হোসেন মিঠু, মোঃ আতিক হাসান,মোঃ ইউনুস মিয়া সহ ৬ জন ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার বরাবর এক লিখিত অভিযোগ করেন।

খোজ নিয়ে জানা যায় গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের আঃ রহিম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২ জানুয়ারী রোজ বৃহস্পতিবারে অশ্লীল নাচ গানের আয়োজন করেন কতিপয় একটি মহল তাই এলাকবাসী এ সংবাদ জানতে পেয়ে উক্ত অশ্লীল নাচ গানের আসর বন্ধের জন্য একটি লিখিত আবেদন দায়ের করা হয়।

লিখিত আবেদন সূত্রে জানা যায় বামৈ কাটিহারা গ্রামের মান্যগন্য ব্যাক্তিবর্গ ও বৈষম্য বিরুধী ছাত্র জনতা ২ জানুয়ারী রোজ বৃহস্পতিবার বামৈ আঃ রহিম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অশ্লীল নাচ গানের আয়োজন বন্ধ করার জন্য একটি লিখিত আবেদন করেন।লিখিত আবেদনে উল্লেখ করা হয় মহিলা দ্বারা অশ্লীল নাচ গান করা হবে। উক্ত বিদ্যালয় এলাকায় আশ পাশে একটি মসজিদ মাদ্রাসা বিদ্যমান থাকায় বিদ্যালয় মাঠে অশ্লীল নাচ গানের আয়োজন করায় ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত আনতে পারে বলিয়া এলাকাবাসী মনে করেন।

লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয় অশ্লীল নাচ গানের আসর নিয়ে এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় শান্তি ভঙ্গের আশংকা বিদ্যমান থাকায় উক্ত গানের অনুষ্ঠান বন্ধ করা একান্ত আবশ্যক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে যোগাযোগ করলে তিনি জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি,নাচ গানের কোন অনুমতি দেওয়া হয় নাই, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নাচ গান বন্ধের জন্য লাখাই থানার ওসি কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

এবিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে থেকে মৌখিক নির্দেশ পেয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজনকারী ব্যক্তিদের কে এধরণের অনুষ্ঠান না করার জন্য তাদের কে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত