বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ২ জন,টমটমগাড়ি থানায় আটক

 

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর ২ জন আহত। আহতরা হলেন রপু মিয়া ও রাব্বুল মিয়া। লাখাই থানা ও স্থানীয় সুত্রে জানা যায় বুধবার সন্ধার সময় পশ্চিম বুল্লার মৃত আঃ সাত্বার এর ছেলে রপু মিয়া স্থানীয় বুল্লা বাজার হইতে বাড়ী ফেরার পথ পশ্চিম বুল্লা ঈদগাহ মাঠের নিকট পৌঁছা মাত্র টমটম গাড়ীর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে টমটম গাড়ী উল্টে যাওয়ায় টমটম গাড়ীর যাত্রী পশ্চিম বুল্লা গ্রামের মৃত আঃ সাত্বার এর ছেলে রপু মিয়া (৬০) গুরুতর আহত হয় এবং টমটম গাড়ীর চালক বামৈ মারুগাছ গ্রামের তৌহিদ মিয়ার ছেলে রাব্বুল মিয়া (২৮) গুরুতর আহত হয়। আহতদের আত্মীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য ও কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আহত রপু মিয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এ দূর্ঘটনার সংবাদ পেয়ে লাখাই থানার পুলিশ টমটম গাড়ী আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত