এম এ ওয়াহেদ লাখাই লাখাই থানা পুলিশের পৃথক পৃথক অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামী সহ ৪ আসামীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। লাখাই থানা সুত্রে জানা যায় অফিসার ইনচার্জ ওসি মোঃ বন্দে আলীর নেতৃত্বে পৃথক পৃথক অভিযান চালিয়ে মোশাহিদ মিয়া, আবদাল মিয়া, লালচান মিয়া ও মোখলেছুর রহমান কে গ্রেপ্তার করে। সুত্র জানায় বুধবার ২৮ শে মে দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি মামলার আসামী মোড়াকরি গ্রামের আরশাদ মিয়ার ছেলে মোশাহিদ মিয়া (৪৭) ও অনু মিয়ার ছেলে আবদাল মিয়া কে গ্রেপ্তার করে এবং একই রাতে অপর অভিযানে অফিসার ইনচার্জ ওসি মোঃ বন্দে আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ সিংহগ্রামের মহিলা মাদ্রাসায় চুরির মামলার আসামী ভাদিকারা গ্রামে অভিযান চালিয়ে ভাদিকারা গ্রামের ছালেক মিয়ার ছেলে লালচান মিয়া (২৫) ও একই রাতে পুলিশের সহ-উপপরিদর্শক আনোয়ারুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রাত্রিকালীন টহল অবস্থায় সন্দেহজনক হিসেবে মোড়াকরি এলাকা থেকে আরশাদ মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৪৭) কে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামীদের কে বৃহস্পতিবার ২৯ শে মে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। চোর,ডাকাত, মাদক সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকা আসামীদের কে গ্রেপ্তার অব্যাহত রয়েছে।










