এম এ ওয়াহেদ লাখাই সংবাদদাতাঃ
লাখাই উপজেলার কাঠিহারা কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরির ঘটনার সংবাদ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায় রোববার দিবাগত রাতে কোন এক সময়ে চোরেরা কাঠিহারা কমিউনিটি ক্লিনিকের গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুইটি সিলিং ফ্যান ও একটি সৌরবিদ্যুত এর ব্যাটারী চুরি করে নিয়ে যায়। খোঁজ নিয়ে আরো জানা যায় ইতিপূর্বে আরো দুইবার চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে কমিউনিটি ক্লিনিকে দায়ীত্বরত নীপা আক্তারের সাথে কথা হলে তিনি বলেন রোববার সারাদিন অফিস করে যথাসময়ে অফিসে তালা দিয়ে বাড়ী চলে যাই এবং সোমবার সকাল ৯ টায় ক্লিনিকে এসে দেখি গেইটের তালা ভাঙা। ভিতরে প্রবেশ করে দেখি দুইটি রুমের দুইটি সিলিং ফ্যান ও একটি সৌরবিদ্যুত এর ব্যাটারী চুরি হয়েছে যার মূল্য অনুমান ২৫ হাজার টাকা । তাৎক্ষণিক আমি আমার উর্ধতন কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মহোদয় কে বিষয়টি অবহিত করেছি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীনের সাথে যোগাযোগ করলে তিনি চুরির ঘটনাটি নিশ্চিত করে বলেন এ ঘটনায় লাখাই থানায় লিখিত অভিযোগ দিব বলে তিনি আরো বলেন এই কমিউনিটি ক্লিনিকটি গ্রামের এক পাশে হওয়ায় এবং জনসমাগম না থাকায় বার বার এ ধরনের ঘটনা ঘটেই চলছে।








