শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রৌমারী স্টুডেন্টস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর বৃক্ষ রোপণ

কুড়িগ্রাম,রৌমারী প্রতিনিধিঃ

চলো করি বৃক্ষরোপন, গড়ে তুলি সবুজ ভুবন” এই পতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলা চত্ত্বোরে রৌমারী সরকারী কলেজ চত্ত্বোরে ও শহীদ মিনার চত্ত্বোরে বনজ,ফলজ ও ঔষুধী গাছ লাগিয়েছে রৌমারী স্টুডেন্টস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আরএসডাব্লিএ)’র সদস্যরা।

আজ সকাল ১০টার রৌমারী স্টুডেন্টস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আরএসডাব্লিএ) এর উদ্যোগে উপজেলা চত্ত্বোরে রৌমারী সরকারী কলেজ চত্ত্বোরে ও শহীদ মিনার চত্ত্বোরে বনজ,ফলজ ও ঔষুধী গাছের চারা রোপণ করা হয়েছে। এ বৃক্ষ রোপন উপজেলার ৬টি ইউনিয়নে ধারাবাহিক ভাবে রোপণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, রৌমারী স্টুডেন্টস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আরএসডাব্লিএ) উপদেশটা মো. আবু সাঈদ কাকন, মাহতাব হোসেন, রাজিউল ইসলাম লোমান, রিজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, ২০২৪-২৫ কর্যকরি কমিটির সদস্য মালেক, ফাহিম, আশার, কাউছার, মিনু, নিশি, নিলা, রিয়াদ, হোসেন, আপেল মাহমুদ, রুহান, হৃদয়, রাফি, রাইক, রবি, ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা মো. মাসুদ রানাসহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি বলেন, প্রকৃতিক পরিবেশ উপর নানা অসংগতি ও প্রভাবের কারণে তাপমাত্রা মাত্রাতিরিক্ত বেড়ে যাচ্ছে, আবার শীতের সময় কমে যাচ্ছে। বাংলাদেশের ঋতু বৈচিত্রের ওপর এর নেতিবাচক প্রভাব ফেলেছে তাই পরিবেশ এর ভারসাম্য ফিরিয়ে আনতে রৗমারী স্টুডেন্টস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আরএসডাব্লিএ) রৌমারী উপজেলা চত্ত্বোরে রৌমারী সরকারী কলেজ চত্ত্বোরে ও শহীদ মিনার চত্ত্বোরে বনজ,ফলজ ও ঔষুধী গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ৬টি ইউনিয়নে ধারাবাহিক ভাবে বৃক্ষ রোপণ করা হবে।

সম্পর্কিত