নিজস্ব প্রতিনিধি:
সীমান্তে ভারতীয় জিরা আটককে কেন্দ্র করে বিজিরি’র ওপর চোরকারবারির অতর্কিত হামলা আহত-৩ জন। এসয় বিজিবি আত্মরক্ষার জন্য একটি বাড়িতে আশ্রয় নিলে চোরাকারবারিরা তাদেরকে অবরোদ্ধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে রৌমারী সদর ইউনয়িনের নওদাপাড়া সীমান্তে।
বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার ভোররাতে লেবু মিয়া, আলম মিয়া, জাইদুল ইসলাম, আনছার আলী ও ছাইদুর রহমান সহ ৪০/৫০ জনের একদল চোরাকারবারি ভারত থেকে আন্তর্জাতিক সীমানা পিলার নং ১০৬৩ মেইন পিলারের দক্ষিণ পাশ দিয়ে আড়কির মাধ্যমে কাটাতারের বেড়ার উপর দিয়ে ভারত থেকে জিরা, মাদকসহ বিভিন্ন প্রকার ভারতীয় পন্য পাচার করছিল। এসময় বাংলাবাজার ও রৌমারী সদর ক্যাম্পের বিজিবির টহলদল তাদের ধাওয়াা দিলে চোরাকারবারিরা তাদের মালামালগুলো সীমান্তে ফেলিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে ওই চোরাকারবারির দল লাঠিসোঠা নিয়ে সঙ্গবদ্ধ হয়ে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকচিৎকারের মাধ্যমে বিজিবি’র ওপর অর্তকিত ভাবে হামলা চালায়। এসময় বিজিবি’র দল আত্মরক্ষার জন্য ময়জাল নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিলে চোরাকারবারিরা তাদেরকে অবরোদ্ধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন রৌমারী সদর ক্যাম্পের বিজিবি সদস্য আবু রায়হান (৩১), বিজিবি’র সোর্স মজিবুর রহমান (৭০) ও আশ্রয়দাতা বাড়ির মালিক ময়জাল হোসেন (৫৫)।
অপরদিকে চোরাকারবারিরা বলছেন ভিন্ন কথা। ঘটনার দিন সন্ধ্যার দিকে বাংলাবাজার ক্যাম্পের সদস্যরা আমাদের কাছে পূর্বের ন্যায় আসামী বিহিন মামলা দেওয়ার কথা বলে ২০ প্যাকেট জিরা নিয়ে যায় এবং ভারত থেকে মালামাল আনানেওয়ার মৌখিক অনুমতি দেন। কিন্তু বিজিবি আমাদের সাথে বেইমানী করে রাতের বেলায় সীমান্তে এসে আমাদেরকে আটক করার চেষ্টা করে।
পরেদিন মঙ্গলবার বেলা ১২ টার দিকে জামালপুর ৩৫ ব্যাটালিয়নের লে: কর্ণেল হাসনুর রহমান এর নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গ্রামবাসিকে সতর্ক করে বলেন, জিরা ধরাকে কেন্দ্র করে যারা আমার বিজিবি’র ওপর চড়াও হয়েছে প্রকৃত চোরাকারবারিদের তালিকা করে আমাকে দেন। অন্যথায় গ্রামবাসির সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রৌমারী থানান অফিসাস ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, এঘটনায় বিজিরি’র পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থাগ্রহন করাহবে।










