মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রৌমারীতে সিএনবি প্রকল্পের দ্রুত আয় বৃদ্ধিমূলক ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু

মো: হাসান আলী (সবুজ):

অদ্য ১৩/০৪/২০২৫ইং রবিবার কুড়িগ্রামে রৌমারী উপজেলার বন্দরের ইউনিয়ন ফেডারেশনে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের নিয়ে দ্রুত আয় বৃদ্ধির মূলক ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয় । আরডিআরএস বাংলাদেশ এর চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ৪ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। স্বল্প মূলধনে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রৌমারী উপজেলার কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুজ্জামান পাইকার ,টেকনিক্যাল অফিসার মোঃ সোহেল রানা, ফিল্ড ফ্যাসিলিটেটর শাহিনুর রহমান , হাসান আলী ,বন্দরের ইউনিয়নের যুব সংগঠনের সভাপতি শারমিন আক্তার ।এ সময় ৭জন বাবা এবং ২৩ জন মা অভিভাবক অংশগ্রহণ করেন ।

সম্পর্কিত