শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

রৌমারীতে সিএনবি প্রকল্প কর্তৃক স্থানীয় সরকার এবং ইউনিয়ন যুব নেতাদের সাথে সংলাপ সভা

হাসান আলী (সবুজ), রৌমারী উপজেলা প্রতিনিধি:

রৌমারী উপজেলা বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ বন্ধে স্থানীয় সরকারের (ইউপি)উদ্যোগ পরিকল্পনা এবং বাজেট পদ্ধতি ও বিশ্লেষণ করার দক্ষতা উন্নয়ন বিষয়ক ইউনিয়ন যুব নেতাদের সাথে সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ চাইল্ড, নট ব্রাইড প্রকল্পের উদ্যোগে উপজেলা আরডিআরএস প্রশিক্ষণ কক্ষে এটি অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন উপজেলা যুব কর্মকর্তা পিয়ার আলী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম,চাইল্ড,নট ব্রাইড প্রকল্পের টেকনিক্যাল অফিসার আব্দুল মমিন হোসেন, যাদুুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী,বন্দবেড় ইউপি প্যানেল চেয়ারম্যান কাজিমউদ্দিন, ইউপি সচিব আমিনুল ইসলাম, চর শৌলমারী ইউনিয়নের ইউপি সদস্যা আলেয়া বেগম, যুব সংগঠন গুলোর সভাপতি মোনতাজুর রহমান বিপ্লব,নাসির হোসেন, রেজাউল করিম ,জুয়েল রানা,রুমা আক্তার ফিল্ড ফ্যাসিলিটেটর শাহিনুর,জীবন চন্দ্র, হাসান আলীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এতে যুব সংগঠনের সদস্যরা ইউনিয়ন পরিষদের সাথে যৌথভাবে বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইউপি বাজেট বিশ্লেষণ প্রদর্শন, মাঠ পর্যায়ে যৌথ ভাবে বাস্তবায়নে নানা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।

সম্পর্কিত