বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

রৌমারীতে বৃষ্টির জন্য নামাজ ও দোয়া কামনা

মাসুদ রানা, নিজস্ব প্রতিনিধিঃরৌমারীতে তীব্র গরমে নাকাল মানুষের জন জীবন। পরিবেশ শীতল হওয়া ও বৃষ্টি জন্য প্রার্থনা করা হয় এতে অংশনেয় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মসলমানগনের অংশ গ্রহণে মহান আল্লাহতা’য়ালার সাহায্য কামনায় ও রহমতের বৃষ্টির প্রার্থনা করে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় এমআর স্কুল এন্ড কলেজ, যাদুরচর উচ্চ বিদ্যালয়, এই সালাতুল ইসতিসকা আদায় করা হয়েছে। নামাজে ইমামতি দোয়া পাঠ করেন রাজিবপুর সরকারি ডিগ্রী কলেজের মাওলানা প্রভাষক শফিকুল্লাহ রৌমারী ফাজিল মাদ্রাসার অধ্যাক্ষ ও তাফসিরকারক মাওলানা মো: মোকছেদ আলী।
তীব্ররোদ উপেক্ষা করে ইসতিসকার জামায়াতে অংশগ্রহণ করে মুনাজাতে মুসল্লিগণ আল্লাহর নিকট প্রার্থনা করে কান্নায় ভেঙ্গে পড়েন। মোনাজাতে মুসল্লিরা অঝোড়ে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। তীব্র দাপদাহে পুড়ে যাচ্ছে ভুট্টা, তিল, ধান, কাউন,চিনা ও শাকসবজিসহ বিভিন্ন ফসল। অপর দিকে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কষ্টে রয়েছেন খেটে খাওয়া মানুষগুলো। এই দাপদাহ থেকে রক্ষা পেতে, বৃষ্টির জন্য উপজেলার বিভিন্ন স্থানে মহান আল্লাাহ তায়ালার দরবারে ইসতিসকার বিশেষ নামাজ আদায় ও মোনাজাত করা হয়।

সম্পর্কিত