মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রৌমারীতে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

 

রৌমারী, কুড়িগ্রাম (প্রতিনিধি): রৌমারীতে গ্রামে সাপের কামড়ে মোছাঃ ছালেহা খাতুন (৩১) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ ১৩ জুলাই ২০২৪ (শনিবার) সকালের দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দুবলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের মোঃ হায়াত আলীর পুত্রবধু শহিদুর রহমান এর স্ত্রী মোছাঃ ছালেহা খাতুন রান্না ঘরে ডিম রাখতে গিয়ে একটি বিষধর সাপ তার হাতে ছোবল দিলে সে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত ছালেহা খাতুনের একটি ৮ বছরের ও একটি ৪ বছরের দুটি মেয়ে সন্তান রয়েছে।
নিহত মোছাঃ ছালেহা খাতুন এর চাচাতো ভাই হামিদুল ইসলাম জানান, আজ সকালে আমার বোন রান্না ঘরে ডিম রাখতে গিয়ে হঠাৎ করে একটি বিষাক্ত গোখরা সাপ তার হাতে ছোবল দিলে সে চিৎকার চেঁচামেচি করলে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে ভ্যাকসিন না থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বিষাক্ত গোখরা সাপটিতে এলকাবাসী ধরে ফেলে। তিনি আরো বলেন, আজ যদি রৌমারী হাসপাতালে ভ্যাকসিন থাকতো তাহলে হয়তো বা আমার বোন মারা যেত না এবং হাসপাতালে ভ্যাকসিন রাখার দাবী জানা। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পর্কিত