রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সঙ্গে এক বিশেষ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার কুটির চর স্কুল এন্ড কলেজ মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সার্বিক সহযোগিতায় জবঢ়ঁনষরয়ঁব ভৎধহপধরপব এবং ফরাসি উন্নয়ন সংস্থা অমবহপব ভৎধহপধরপব ফব ফবাবষড়ঢ়ঢ়বসবহঃ. এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক ব্যাধি, যা কন্যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলে। বিশেষ করে চরাঞ্চল ও দুর্গম এলাকায় এই সমস্যা বেশি প্রকট হওয়ায় তা মোকাবেলায় স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগ জরুরি। যেমন-বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি,আইনি পদক্ষেপ ও প্রশাসনিক তৎপরতা জোরদার, তৃণমূল পর্যায়ে প্রতিরোধ কমিটির কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আরও যারা উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিম আল মোস্তাকুর,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন,উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল করিম, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আপেল মাহমুদ, ফ্রেন্ডশিপ সুশান প্রকল্পের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মুহাম্মদ নাইম কামরান, কুটির চর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য আক্কাস আলী, ফ্রেন্ডশিপ সু-শাসন প্রকল্পের সদস্য ও একটিভ প্রজেক্টের বাল্য বিয়ে প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফ্রেন্ডশিপ প্রজেক্ট কর্মকর্তা আমির হামজা।










