হাসান আলী সবুজঃ
অদ্য ১৬/০৭/২৫ ইং রোজ বুধবার রৌমারী উপজেলায় আরডিআরএস বাংলাদেশে ট্রেনিং সেন্টারে চাইল্ড,নট ব্রাইড প্রজেক্ট আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় বাল্যবিবাহ ও জোড়পূর্বক বিবাহ বন্ধে উপজেলা যুব প্লাটফর্ম সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে ৬ টি যুব সংগঠনের সভাপতি সহ সংগঠনে থাকা গুরুত্বপূর্ণ সদস্যদরা অংশগ্রহণ করেন। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, শতভাগ শিশুর জন্মনিবন্ধন, বিবাহ রেজিস্ট্রেশন , সেফগার্ডিং, বাল্যবিবাহ ও জোড়পূর্বক বিবাহ বন্ধ, বেকার সমস্যা দূরীকরণে গবাদি পশুপালন,মোটাতাজাকরনে নানামুখী প্রশিক্ষণ এবং সচেতনতামূলক বিষয়ে যুব সংগঠনের সদস্যদের সাথে ব্যাপক আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলার যুব কর্মকর্তা আহসান হাবিব। সিএনবি প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর শাহিনুর রহমান, জীবন চন্দ্র, হাসান আলী এবং রৌমারী উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি মোনতাজুর রহমানসহ অন্যান্য সদস্যরা।









