রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রৌমারীতে প্রধান শিক্ষক রেজাউল করিম রিজু’র অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রিজু’কে অবসরজনিত বিদায় ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রৌমারী উপজেলা শাখার উদ্যোগে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ কর্মজীবন শেষে বিদায়ের এই মুহূর্তে শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত সকলের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভার:) নাজমুল করিম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোস্তফিজুর রহমান মোস্তাক (এমপি)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রোকেয়া পারভীন সোমা ও সাইফুন্নাহার। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন অত্র বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র রাকিবুল হাসান ও গীতা পাঠ করেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী অবন্তী সরকার। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী আলমিনা এবং অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেয় ৪ র্থ শ্রেণীর ছাত্রী তাসনিম আরা। মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক শাহীনা আক্তার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি রেজাউল করিম রিজু , ইন্সট্রাক্টর আজিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষিকা শামিমা আকতার শিউলি, সহকারী শিক্ষক ইসমত আরা ,প্রভাষক আঞ্জুমান আরা, প্রভাষক মোস্তাফিজুর রহমান ফেরদৌস, উপজেলা জামায়তের আমির ও সাবেক অধ্যক্ষ হায়দার আলী,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ড আব্দুল ওয়াদুদ মন্ডল, সাবেক উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
২০০০ সাল থেকে প্রধান শিক্ষক হিসাবে যোগদান হলেও মাঝে ২ বছর অন্যান্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পর রৌমারী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ২৩ বছর প্রধান শিক্ষক হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।যথাযথ ভাবে দায়িত্ব পালন শেষে আজ অবসর গ্রহণ করেন।

বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক মো:রেজাউল করিম রিজু’র দীর্ঘ কর্মজীবনের নানা অবদান তুলে ধরে তাঁর সততা, দায়িত্ববোধ ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বিদায়ী প্রধান শিক্ষক মো:রেজাউল করিম রিজু’ তার আবেগঘন বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নতি ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি কামনা করেন।

সম্পর্কিত