বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রৌমারীতে নারী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মো:হাসান আলী সবুজ, স্টাফ কোয়ার্টার:

কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও যুব সদস্যদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশ সিএনবি প্রকল্পের সহযোগিতায় শনিবার উপজেলা প্রশাসন চত্বরে এ অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাসেল ডিও, থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহিম আল মোস্তাকুর, এবং সিএনবি প্রক্টের উপজেলা প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন, ফিল্ড ফ্যাসিলিটেটর হাসান আলী,জীবন চন্দ্র বর্মন সহ অনেকে। এ সময় বক্তারা নারীদের অধিকার এবং কিশোরীদের সচেতনামূলক বিষয়ে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সম্পর্কিত