রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে নবনিযুক্ত শিক্ষকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রৌমারী উপজেলা শাখার উদ্যোগে রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মোকছেদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা আব্দুল মতিন ফারুকী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল হামিদ মিয়া, সেক্রেটারি শিক্ষা ও সাংস্কৃতিক বিভাগ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা; মো: রুহুল আমিন মাস্টার, সহ-সভাপতি জেলা শাখা মো: হায়দার আলী, প্রধান উপদেষ্টা রৌমারী উপজেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক, রৌমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত, মাওলানা শহীদ মাসউদ আহমেদ (আমীর, রৌমারী সদর ইউনিয়ন জামায়াত), আব্দুল আওয়াল (সাবেক প্রভাষক, রৌমারী সরকারি ডিগ্রি কলেজ), মো: জাহাঙ্গীর আলম (সাবেক প্রধান শিক্ষক), আবুল কালাম আজাদ (সভাপতি, দাঁতভাঙা ইউনিয়ন জামায়াত)সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন।
প্রধান অতিথি মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, “শিক্ষক সমাজ জাতির বাতিঘর।
আপনাদের ওপর দায়িত্ব শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
বিশেষ অতিথি মাওলানা আব্দুল হামিদ মিয়া বলেন, “আজকের এই সংবর্ধনা শুধু সম্মান নয়, বরং একটি দায়িত্বের অঙ্গীকার। সমাজের উন্নয়ন ও রাষ্ট্রের অগ্রগতিতে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।
ফেডারেশনের সভাপতি ও রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মোকছেদ আলী তার বক্তব্যে বলেন, “নবনিযুক্ত শিক্ষকরা যেন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকেন এবং তাদের মেধা বিকাশে আন্তরিকভাবে কাজ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা নবনিযুক্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।









