রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে প্রথমবারের মতো কাঠসেট ক্রিকেট পিচের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জল কুমার হালদার ও রৌমারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক আনুষ্ঠানিকভাবে পিচটির উদ্বোধন করেন।
জানা গেছে, প্রতীক সংগঠনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি মানসিক প্রশান্তি আনে, শরীরকে সুস্থ রাখে এবং সমাজে শৃঙ্খলাবোধ তৈরি করে। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।
উদ্বোধনী দিনে আরও যারা উপস্থিত ছিলেন, মহিলা ডিগ্রি কলেজ প্রভাষক আকতারুজ্জামান, সংগঠনে পরিচালক দিপুল আহমেদ, রাশেদুল ইসলাম রাশেদ, জাহাঙ্গীর, বাবুসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় ক্রীড়াবিদ, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নতুন এই ক্রিকেট পিচ উদ্বোধনের মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়বে এবং রৌমারীতে ক্রিকেট খেলার মান উন্নত হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জল কুমার হালদার বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকাশ ঘটাতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে।”
রৌমারী থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম মালিক বলেন, “যুব সমাজ যদি খেলাধুলায় মনোযোগী হয় তাহলে অপরাধ প্রবণতা কমবে। পুলিশ প্রশাসন সবসময় ইতিবাচক কার্যক্রমে সহযোগিতা করবে।










