শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিন ব্যাপী ক্রিকেট খেলা অনুষ্ঠিত

আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধিঃ স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে রুহিয়া প্রগতি সংঘ খেলোয়াড়ের আয়োজনে প্রগতি সংঘ মাঠে সারাদিন ব্যাপী ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে ,এতে দূর দুরান্ত থেকে ৮টি দল অংশগ্রহণ করে সকাল হতে বিকাল পর্যন্ত খেলা চলে।

এসময় উপস্থিত ছিলেন,অফিসার ইনচার্জ রুহিয়া থানা গুলফামুল ইসলাম,এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ রুহিয়া থানা সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, বাংলাদেশ আওয়ামী লীগ রুহিয়া থানা সহ-সভাপতি মকবুল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু,বাংলাদেশ আওয়ামী লীগ ১নং রুহিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, গিন্নিদেবী আগরওয়াল মহাবিদ্যালয় ইংরেজি প্রভাষক শফিক ইসলাম, রুহিয়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক হারিসুল ইসলাম প্রমূখ।

উক্ত চ্যাম্পিয়ান দল রুহিয়া মধুপুর স্পোর্টিং ক্লাব, রানারআপ আটোয়ারী একাদশ খেলা শেষে দুটি দলকে পুরস্কার হাতে তুলে দেওয়া হয়।

সম্পর্কিত